• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম
  • কুড়িগ্রাম সদর

জমি বিরোধে সাংবাদিকের বাবা-মাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের বাবা-মাকে মারধর, শ্বাসরোধে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় পাঁচজনের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিকের বাবা মো. আমিনুল ইসলাম আহত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী শামসাদ বেগমও চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পরিবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম পৌর শহরের পলাশবাড়ী এলাকায় ৪ দশমিক ১৬ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমিনুল ইসলাম ক্রয়সূত্রে জমিটি পাওয়ার পর প্রায় ৩৪ বছর ধরে ভোগদখল করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। জমি নিয়ে কুড়িগ্রাম সদর সিভিল জজ আদালতে ২৬৮/২০২৫ নম্বর দেওয়ানি মামলাও চলমান রয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে আমিনুল ইসলাম ও তার স্ত্রী নিজেদের জমিতে ইউক্যালিপটাসের চারা রোপণ করতে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া রমজান আলী, মামুনুর রশিদ মামুন, মনোয়ারা বেগমসহ অন্যরা বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে তাঁদের বাধা দেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, একপর্যায়ে রমজান আলী বাঁশের লাঠি দিয়ে আমিনুল ইসলামের মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি মাথা সরিয়ে নেন। এতে তার ডান চোখের নিচে আঘাত লাগে। পরে কয়েকজন তাঁকে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে মামুনুর রশিদ মামুন তাঁর বুকের ওপর বসে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। শামসাদ বেগম এগিয়ে গিয়ে তাকে সরিয়ে দিলে আমিনুল ইসলাম রক্ষা পান।

এ সময় মনোয়ারা বেগম শামসাদ বেগমের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং রমজান আলী তার পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। পরে আহত আমিনুল ইসলামকে অটোরিকশায় করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন। তাঁর স্ত্রী স্থানীয় পল্লিচিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী পরিবার। এর ভিত্তিতে বুধবার কুড়িগ্রাম সদর থানায় মামলা করা হয়।

আরও পড়ুন

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

সাংবাদিক তামজিদ হাসান বলেন, বিবদমান জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন। তার বাবা-মা নিজেদের কেনা জমিতে চারা রোপণ করতে গেলে বিবাদীরা আদালতের সিদ্ধান্ত উপেক্ষা করে জমি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে দাবি করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কুড়িগ্রাম সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিবাদী পক্ষও আরেকটি মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যে আই

  • হত্যা
এ সম্পর্কিত আরও খবর
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ১০ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ১০ জনের যাবজ্জীবন
বিএনপিকর্মী আহাদ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
বিএনপিকর্মী আহাদ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ
সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।